রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

দুর্গাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সোমেশ^রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে, উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬১টি কেন্দ্রের জন্য নির্বাচিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ‘‘সোমেশ^রী মিলনায়তন’’ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, দুর্গাপুর সার্কেল এর এএসপি মো. আক্কাস আলী, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল, ওসি উত্তম চন্দ্র দেব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এম রকিবুল হাসান এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজর মুহাম্মদ নাসির উদ্দিন।

কর্মশালা শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তিনি আরো বলেন, প্রার্থীদের জন্য যেমন আইন আছে, তেমনি আপনাদের জন্যও আইন রয়েছে। আপনারা সম্পুর্ন নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন সারাদেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ যদি নির্বাচনে প্রতিবন্ধকতা, ভয়ভীতি ও নির্বাচন বানচালের সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তিকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit