শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সরাইলের কামাল হত্যা মামলার ১২ আসামী র‌্যাবের অভিযানে গ্রেপ্তার 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে র‌্যাব-৯-এর, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কম্পানির একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। নিহত কামাল মিয়া শাহাজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো, শাহজাদাপুর গ্রামের বলু মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০), একই এলাকার সোলমান শিকদারের ছেলে কাসেম শিকদার (৪০), ছারু শিকদার (৩৫), নান্নু মিয়ার ছেলে অহিদ মিয়া (৪৫), ছুর রহমানের ছেলে শাহদত খাঁ (৪০), মৃত মিয়া বালীর ছেলে খোকন মিয়া (৪০), শানু মিয়া (৩৮), সুজন মিয়া (৩২), ছুর রহমানের ছেলে সুজন মিয়া (৪০), জলফু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪০), মোজাম্মেল সরকারের ছেলে নছরু সরকার (৩৬) ও বলু মিয়ার ছেলে ছাদেক (৩৫)। তাদেরকে সরাইল থানায় হস্তান্তর করা হয়।

ব্যারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল শাহজাদাপুর গ্রামের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়া খুন হন। এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০-৫৫ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit