শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

রুশ হামলায় পূর্ব-দোনেৎস্কে পিছু হটছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার সেনা আধিক্য পূর্ব-দোনেৎস্কে অন্তত তিনটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। তার দাবি পূর্ব ইউরোপের রুশ হামলার মুখে ফ্রন্টলাইনে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়েছে।

ইউক্রেন গত কয়েক মাস ধরে গোলাবারুদ, সৈন্য এবং আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার স্বল্পতায় ভুগছে। গত সপ্তাহে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনও রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে পৌঁছায়নি।
এই সুযোগে রাশিয়া সৈন্য সংখ্যা এবং আর্টিলারিতে তার শ্রেষ্ঠত্বের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। খবর আল জাজিরা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনারেল সিরস্কি জানান, ফ্রন্টলাইনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাশিয়ার সৈন্যরা অবদিভকা দখল করার পর বর্তমানে চাসিভ ইয়ারকে ঘিরে যুদ্ধ হচ্ছে।  

তিনি বলেছেন, মস্কো কিছু সেক্টরে কৌশলগত সাফল্য অর্জন করেছে। হেরে যাওয়া সেনা ইউনিটগুলোকে অন্য অঞ্চল থেকে নতুন ব্রিগেড এনে প্রতিস্থাপন করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তাদের সৈন্যরা আভদিভকা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে নভোবাখমুটিভকা গ্রাম দখল করেছে।

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit