সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বারহাট্টায় জোরপূর্বক ধান কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৪২ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় ফলনকৃত বোরো জমির পাকাঁ ধান জোরপূর্বক কেটে নেওয়া এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সাহুতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের উজ্জল কবীর,রোকন মিয়া ও মোঃ আইনুলের বিরূদ্ধে এ অভিযোগ। এ ব্যাপারে রবিবার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোনায় মামলা দায়ের করেন জমির মালিক আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মোঃ কবীর তালুকদার।

জানাযায়, নেত্রকোনার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মোঃ কবীর তালুকদার পূর্বপুরুষ থেকে পাশ^বর্তী বারহাট্টা উপজেলার বোয়ালজানা গ্রামে ফসলি জমি আবাদ করে আসছিলো। এ বছরের শুরুতেও জমিতে হালচাষ করে চারা রোপনসহ সেচ,সারপ্রয়োগ ও কিটনাশক ব্যাবহার করে কবীর তালুকদারের পরিবার। রাজনৈতিক কারনে জমি বিরোধকে কেন্দ্র করে রবি ও সোমবার দুদিনে ২৫ থেকে ৩০ কাঠা ক্ষেতের পাকাঁ ধান জোরপূর্বক কেটে নিয়ে যায় বারহাট্টা উপজেলার বোয়ালজানা গ্রামের উজ্জল কবীর,রোকন মিয়া,মোঃ আইনুলসহ ১৫/২০ জনের একটি দল। এ সময় তার দেশীয় অশ্রসশ্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায় এবং জমির মাঝ খানে লাল পতাকা কুপে রেখে যায় তারা।

মামলা সূত্রে জানা যায়, নেত্রকোনার বারহাট্টার বোয়ালজানা গ্রামের মোঃ ইন্নছ আলী তালুকদারের কাছে সাফ কাউলা দলিল মূলে ৬.৩৯ একর জমি বিক্রয় করেন মোঃ আলম। পরে ওয়ারিশান সূত্রে চার ছেলে মোঃ সোনালী, মোঃ তাজ্জত আলী, মোঃ রোমালী, মো ছোয়াব আলী মালিক হন। ওই জমি নিয়ে মোঃ কবীর তালুকদারের সাথে বিরোধ দেখা দেয় উজ্জল কবীর, রুকন মিয়া, মোঃ আইনুলের। গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার মোঃ কবীর তালুকদারের দখলীয় জমিতে তার লোকজন ধান কাটতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন কবীর তালুকদারের ওপর আক্রমন চালায় ও তারা তাকে খুন জখমের ভয় দেখায়। আশপাশের লোকজন ও এলাকাবাসী হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করে। হামলাকারীরা ওই জমি দখলের নেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় কবীর তালুকদার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনায় উজ্জল কবীর, রোকন মিয়া, মোঃ আইনুল বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে গত রবিবার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,নেত্রকোনায় মামলা দায়ের করেন মোঃ কবীর তালুকদার। বিষয়টি আমলে নিয়ে,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) বারহাট্টাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit