বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টটেনহ্যাম পরীক্ষা উতরে সিটির সঙ্গে ব্যবধান বাড়াল আর্সেনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের নর্থ লন্ডন ডার্বিকে বলা হচ্ছিল ২০ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্বি। হবেই বা না কেন! দীর্ঘ ২০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সম্ভাবনা টিকিয়ে রাখতে টটেনহ্যামের বিপক্ষে জিতিতেই হতো আর্সেনালের। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে জয়ের বিকল্প ছিল না স্পারদেরও। এমন সমীকরণ সামনে    রেখে নর্থ লন্ডন ডার্বি জমলোও বেশ। তাতে জয়ের শেষ হাসি গানারদেরই।

রোববার (২৮ এপ্রিল) প্রিমিয়ার লিগের খেলায় স্বাগতিক টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এদিন পিয়েরি এমিলে হজেবার্গের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল।   এরপর বুকায়ো সাকা ও  কাই হাভার্টজের গোলে বড় জয়ের পথেই ছিল গানাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও সন হিউং-মিন দুটি গোল শোধ করলে ম্যাচ জমে উঠেছিল।

টটেনহ্যামের মাঠে প্রথমার্ধে আধিপত্য দেখায় আর্সেনাল। দ্রুতই লিডও পেয়ে যায়। তবে এ জন্য টটেনহ্যামের মিডফিল্ডার পিয়েরে এমিলে হোজেবার্গকে ধন্যবাদ দেয়া উচিত মিকেল আর্তেতার দলের। তার আত্মঘাতী গোলেই ১৫ মিনিটের মাথায় এগিয়ে যায় গানাররা।
এরপর দ্রুতই আরও দুই গোল পায় আর্সেনাল। ২৭ মিনিটে সাকা ও ৩৮ মিনিটে হাভার্টজ গোল করেন। নর্থ লন্ডন ডার্বিতে এটি দ্বিতীয় দ্রুততম   ৩ গোলের রেকর্ড। এর আগে মিকেল আর্তেতার অধীনেই ২০২১ সালের সেপ্টেম্বরে মাত্র ৩৪ মিনিটে ৩ গোল করেছিল গানাররা। 

ঘরের মাঠে গোল শোধের সুযোগ পেয়েছিল টটেনহ্যামও। কিন্তু ক্রিস্টিয়ান রোমেরোর শট পোস্টে লেগে বাধাপ্রাপ্ত হয়। আর ফন ডি ভেনের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় টটেনহ্যাম। এই অর্ধে তাদের প্রত্যাশিত গোল রেশিও ছিল ২.৩৭, অন্যদিকে আর্সেনালের ১.০৮। তবে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার ভুলেই প্রথম গোল পায় স্পাররা।

রায়া সোজা পাস তুলে দেন রোমেরোকে। বটম কর্নার দিয়ে বল জালে পাঠিয়ে সুযোগের সদ্ব্যবহার করেন রোমেরো।
টটেনহ্যাম দ্বিতীয় গোলটি পায় পেনাল্টি থেকে। ডেক্লান রাইস ডি-বক্সে দাভিসের ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে বল জালে পাঠান অধিনায়ক সন হিউং-মিন।
চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ৫২ গোল হজম করেছে টটেনহ্যাম। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ১৬তম দল হিসেবে ৫০ এর বেশি গোল হজম করল টটেনহ্যাম। ১৯০৯-১০ মৌসুমে ২০ দল নিয়ে লিগ শুরু হওয়ার পর এই প্রথম প্রিমিয়ার লিগে এতোগুলো দল ৫০ বা তার বেশি গোল হজম করল।

এই জয়ে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে গানাররা এখন ৪ পয়েন্ট এগিয়ে। তবে সিটি ২টি ম্যাচ কম খেলেছে। টটেনহ্যাম ৩৩ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit