সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রোববার সকালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর চৌকি আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির পরিচালক সোলায়মান কবির এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম মিয়া, পৌর মেয়র আব্দুস ছালাম, দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাছ আলী, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. জাকারিয়া সরকার, এড. মানেশ চন্দ্র সাহা, ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।

বক্তারা বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। তবে অনেক অসহায় ও দরিদ্র মানুষ আর্থিক অসচ্ছলতা ও বিভিন্ন কারনে প্রায়ই ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা বিচার পেতে অসমর্থ বা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, তাদের জন্য বিচারের পথ সহজ করতেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সকলকে একত্রে কাজ করতে হবে, যার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit