শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

কাচালং নদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর  শিশু কৃষ্ণা চাকমার মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে গোসল করতে নেমে ৮ বছর বয়সী জয়ন্তী চাকমা কৃষ্ণা নামের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় দূর্ঘটনা ঘটে। শনিবার ‍বেলা দুইটার সময় নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে যায় কৃষ্ণা। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করেও কৃষ্ণার খোঁজ পায়নি কৃষ্ণার পরিবার। পরবর্তীতে ১৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় কৃষ্ণার নিথর মরদেহ উদ্ধার করে তার পরিবার। 
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন। শনিবার দুপুর ২ ঘটিকায় মায়ের সঙ্গে কাচাঁলং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। নিখোঁজ এর সংবাদ পেয়ে  স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। মৃত জয়ন্তী চাকমা কৃষ্ণা সাজেক গঙ্গারাম এলাকার মিসন চাকমার মেয়ে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে কৃষ্ণা চাকমার মরদেহ উদ্ধারের পর তার পরিবার সহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। 
কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit