মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ঐতিহাসিক পুরাতন চিন্তামন পশু মেলার উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের পুরাতন চিন্তামন পশু মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউনিয়নে পুরাতন চিন্তামন পশু মেলার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুশফিকুর রহমান বাবুল। মেলার উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুশফিকুর রহমান বাবুল। তিনি বলেন, এই মেলাটি ঐতিহাসিক মেলা, এই মেলা কোনভাবে বন্ধ করা যাবেনা, এটা আমাদের ঐতিহ্য ধরে রেখেছে, সারা বাংলাদেশে এমন মেলা আর কোথাও নাই।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শতশত ঘোড়া ও অন্যান্য পশু এই মেলায় আসে এবং বেচা কেনা হয়। এই মেলা আগামীতে আরও বেগবান ভাবে মেলাটিকে সাজিয়ে তোলা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, আলাদীপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসান আজাদ, আলাদীপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, কাষ্টম অফিসার মোঃ রাকিবুল ইসলাম ডাবলু। এছাড়া মেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit