বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দক্ষিণ সুরমাবাসীর জন্য আজীবন কাজ করে যাবো

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জুয়েল আহমদ বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেদের চিন্তার বিকাশ ঘটাতে হবে, বর্তমানে সবকিছু স্মার্ট ডিজিটাল হচ্ছে, আমাদের উপজেলাকে এর বাইরে চিন্তা করা যাবে না। স্মার্ট উপজেলা গঠনে স্মার্ট চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে। আমি একটি স্মার্ট উপজেলা গঠনে কাজ করতে চাই।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ঘোড়া প্রতিকের এই প্রার্থী আরও বলেন, আমি এই দক্ষিণ সুরমার সন্তান,দীর্ঘদিন যাবত দক্ষিণ সুরমাবাসীর একজন সেবক হিসেবে কাজ করে যাচ্ছি,আগামী ৮ মে উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়ে যাবে। এই নির্বাচনে যদি আমি বিজয়ী না হই, তবুও আমার কাজ শেষ হবে না, দক্ষিণ সুরমার মানুষের জন্য আমি আজীবন কাজ করে যাবো।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য এম এ মালেক, দক্ষিণ সুরমা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চিফ এডমিন কিবরিয়া আহমদ অপু।

এসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা  পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ,অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেলক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ ও হাবিবা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit