শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

গরমে অতিরিক্ত চা খাচ্ছেন, হতে পারে যেসব ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যারা চায়ের পাগল তাদের কাছে কি গরম বা ঠান্ডা চা খাওয়ার কোনো মৌসুম নেই। শীতকাল কিংবা গরমকালেও একই ধারায় চলে চায়ে চুমুক। কিন্তু ইদানীং যে গরমটা পড়েছে এ সময় চা কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই গরমে অতিরিক্ত চা শরীরে জন্য একেবারেই ভালো নয়। শরীরে নানারকম ক্ষতির সম্ভাবনা রয়েছে চা পান করলে। 

চলুন জেনেনি এই গরশে অতিরিক্ত চা পান করলে যে ক্ষতি হতে পারে- 

১. চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে। এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলে আয়রন শোষণে সমস্যা হয়। এ কারণে অতিরিক্ত চা খেলে আয়রন ঘাটতি হয়ে শরীরে অ্যানিমিয়ার আশঙ্কা বাড়ে।

২. গরমে অতিরিক্ত পরিমাণে চা পান করলে দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাড়ে। কারণ চায়ে রয়েছে ক্যাফিন নামক একটি উপাদান। আর এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলেই মানসিক অস্থিরতা কয়েকগুণ বাড়ে। এর সঙ্গে যোগ হয় দুশ্চিন্তা, উৎকণ্ঠা।

৩. গরমে এমনিতেই ঘুমের ব্যাঘাত ঘটে তারপর আবার চা খেলে তো কথাই নেই। 

বিশেষজ্ঞদের মতে, চায়ে থাকা ক্যাফিন ঘুম কাটাতে সাহায্য করে। বিশেষ করে রাতে চায়ের কাপে চুমুক দিলে ঘুম না হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ঘুমের সমস্যা থাকলে দিনে দুই-তিনবারে বেশি চা  খাওয়া ঠিক নয়।  

৪. চায়ে থাকা ট্যানিন বেশি পরিমাণে শরীরে পৌঁছে গেলে পাকস্থলী এবং অন্ত্রে সমস্যা দেখা দেয়। এর ফলে বমি বমি ভাব থেকে শুরু করে পেটেব্যথাসহ একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে।

৫. অতিরিক্ত পরিমাণে চা খেলে বুক জ্বালা, মুখে টক ওঠা সহ একাধিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই গরমের দিনে পেটের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে দিনে ২-৩ কাপ লিকার চা খান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit