শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি-জামাতের পলাতক দুশররা বিদেশের মাটিতে বসে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে “নিরাপদ বাংলাদেশ চাই”সংগঠনের সদস্যরা বিভিন্ন অপপ্রচার করার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অপপ্রচারকারী শামীমুল হক, মুসলিম খান,তাহমিদ হোসেন খান, নাসির হোসাইন অপু, মো. অহিদুল ইসলাম,মাহফুজ আহমদ চৌধুরী, তারেক হাসান, নাজমুল আহমেদ মিনহাজ,রফিক আহমেদ, জাহিদ আহমদ, জাবের হোসাইন, মো. আব্দুল হামিদশিমুল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের উন্নয়ন দেখে এই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রবাসে সফরে গেলে সেখানে তারা প্রতিবাদ মূখর হয়ে উঠে। জামায়াত- বিএনপির দুশর হয়ে তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। 

বক্তারা আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে দেশবিরোধী একটি চক্র ষড়যন্ত্র করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর দেশি-বিদেশি চক্রের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। যারা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসতে হবে এবং “নিরাপদ বাংলাদেশ চাই” সংগঠনটিকে নিষিদ্ধ করা দাবি জানানো হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ সভাপতি মাসুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দিপরাজ দাস দিপায়ন, সাধারণ সম্পাদক কাজী ইমন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ আহমেদ, তাহিদ আহমেদ, সাহেদ আহমেদ, রাসেল আহমেদ, হুসামা হাসাইন, মারুফ আহমেদ, নাইম আহমেদ, মাসুদ আহমেদ সহ শতাধিক নেতাকর্মী।

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit