শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্রের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্থ ও আয় বাড়ছে। রাষ্ট্র ধনী হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন এদেশের নাগরিকরাও এর অংশ যেন বুঝে পান। আর সেই অংশ পেতে হলে সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করার জন্য যে সাহস দেখিয়েছিলেন, সেই সাহসিকতার কারণেই এ দেশ স্বাধীন হয়েছিল। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে ও অসীম সাহসিকতার কারণে তলাবিহীন ঝুড়ি খ্যাত এ দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।

তিনি মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্র উদ্বোধন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দেশে আরও বলেন, আবারও প্রধানমন্ত্রী সাহসী পদক্ষেপ নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। যা ভারত ও পাকিস্তানের মতো দেশও করতে পারেনি। সরকারের আসল চরিত্র হলো দেশ ও জাতিকে ভালো রাখা। সরকার সবসময় জনগণের কল্যাণ চায়। সরকার চাচ্ছে এদেশের জনগণকে ভালো রাখার জন্য। তাই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের যে সুযোগ করে দিয়েছেন তা আপনারা গ্রহণ করুন।

তিনি বলেন, যতদ্রুত পেনশন স্কিমের আওতায় আসবেন, ততদ্রুত আপনার পেনশনের পরিমাণ বাড়বে। আমাদের বিশ্বাস প্রবাসী অধ্যুষিত এই সিলেট অঞ্চলের মানুষজন অচিরেই এ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন সেখ এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। যারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী গতবছর সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী এদেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার চেষ্টা করছেন। দেশের নির্দিষ্ট বয়সের মানুষ ৬০ বছর বয়সের পর যেন ভাতা পেতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, নাগরিকদের বৃদ্ধ বয়সের সামাজিক নিরাপত্তার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। একটা সময় মানুষজনদের যেন কারো কাছে হাত পাততে না হয়। তাদের জীবনে যেন দারিদ্রতা দেখা না দেয়। তাই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের আওতায় দেশের সকল মানুষকে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মো. সাহেব আলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit