সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ী উপজেলার সমশের নগরে বালু তোলায় বাঁধা দেওয়ায় কৃষককে মারপিট ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বুজরুক শমসের নগর গ্রামস্থ ছোট যমুনা নদী সংলগ্ন কৃষক আজিজুল ইসলাম (৪০) এর জমির ধার থেকে বালু উত্তোলন কারীদেরকে বাঁধা দিতে গেলে সমশের নগর গ্রামের মৃত জয়বার আলীর পুত্র মোঃ বেলাল হোসেন কৃষক আজিজুল ইসলামকে বেদম মারপিট করেন।

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির বুজরুক শমসের নগর গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ আজিজুল ইসলাম (৪০) এর গত ২৩/০৪/২০২৪ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, শিবনগর ইউপির শমসেরনগর গ্রামের মৃত জয়বার আলীর পুত্র মোঃ বেলাল হোসেন (৩৫), মোঃ ফয়জুল ইসলাম (৩৯), মোঃ জাহাঙ্গীর আলম (২৭), তারা গত ২৩/০৪/২০২৪ ইং তারিখে সকাল ৯ ঘটিকার সময় শমসের নগর গ্রামস্থ ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন শুরু করে। নদীর পাড় সংলগ্ন মোঃ আজিজুল ইসলামের আবাদি জমি রয়েছে, সেই জমি বালু তোলার কারণে ভেঙ্গে পড়ে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে আবাদি জমি পর্যায়ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে বালু তোলার কারণে।

সকাল সাড়ে ৯টায় কৃষক মোঃ আজিজুল ইসলাম তাদেরকে বাঁধা দিতে গেলে উল্লেখ্য ব্যক্তিরা আজিজুল ইসলামকে একা পেয়ে বেদম মারপিট করেন। এই ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুর ১টায় কৃষক আজিজুল ইসলাম ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারী কমিশনার ভূমি মোঃ জাফর আরিফ চৌধুরীর কাছে গেলে তিনি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই মোতাবেক কৃষক আজিজুল ইসলাম ফুলবাড়ী থানায় ০৩ (তিন) জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভার) ও সহকারী কমিশনার ভূমি মোঃ জাফর আরিফ চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, তারা আমার কাছে এসেছিল, আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম (মাস্টার) এর সাথে কথা বললে তিনি জানান, শ্মশান ঘাটের পার্শ্বে ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন করছে সেখানে আমার ট্রলি চলছে। তবে আমার ট্রলির ড্রাইভার বালু উত্তোলন করছে কিনা বলতে পারব না।

সরকারি কাজে বালুর প্রয়োজন হওয়ায় সেখান থেকে প্রশাসনকে বলে কিছু বালু উত্তোলন করা হচ্ছে। তবে কৃষক আজিজুল ইসলামকে কারা মারপিট করেছে আমি বলতে পারব না। এদিকে কৃষক আজিজুল ইসলাম বলেন, শ্মশান ঘাটি যমুনা নদী সংলগ্ন পাড়ের ধাঁরে আমার আবাদি জমি রয়েছে। সেই জমি ভেঙ্গে পড়ছে, আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে মারপিট করে। আমার স্ত্রী ও আমার পিতা সেখানে গেলে তাদেরকেও বালু উত্তোলনকারীরা প্রাণনাশের হুমকি দেন। আমি ন্যায় বিচারের আশায় থানা ও উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit