রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

উপজেলা পরিষদ নির্বাচন দুর্গাপুরে প্রতিক পেলেন যারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১২১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী ৮ মে ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিক পেলেন যারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতিক বরাদ্দের পর পরই জমে ওঠেছে এ নির্বাচনী মাঠ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন সহ মোট ১৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক (আনারস), সাবেক পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সদস্য কামাল পাশা (কাপ পিরিচ), উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (মটর সাইকেল), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান (কৈ মাছ), কুল্লাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা (দোয়াত কলম), যুবলীগ নেতা ফারুক আহমেদ (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাম ফাহমী ভূঞাঁ (তালা), মো. ছায়েদুর রহমান (টিউবওয়েল) এবং আব্দুল কাঈয়ুম খান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জাকিয়া সুলতানা জবা (ফুটবল), শারমিন আক্তার (হাঁস) এবং তহুরা বেগম (কলস) মার্কা পেয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। আগামী ৮ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit