বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

হিট অ্যালার্টের মধ্যেই যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : কয়েক দিনের প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। এই অবস্থায় চলছে সারা দেশে হিট অ্যালার্ট জারি। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায়। আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকার তাপমাত্রাও আগের দিনের তুলনায় কমেছে।

 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit