বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহেই ৬৫ হাজার কোটি রুপি ব্যাংক ঋণ নিল পাকিস্তান সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে অর্থনীতির অবস্থা শোচনীয়। গত দুই বছরে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ করতে পাকিস্তান এমনিতেই অনেক বাধার সম্মুখীন হয়েছে।

এ অবস্থায় এক সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার ব্যাংক খাত থেকে ৬৫০ বিলিয়ন বা ৬৫ হাজার কোটি রুপি ঋণ করেছে।

বিশ্লেষকদের হিসাব অনুসারে, ২০২৪ সালের জুন মাসের মধ্যে পাকিস্তান সরকারের ব্যাংক ঋণ সাত লাখ কোটি রুপিতে উঠে যেতে পারে। খবরে বলা হয়েছে, সরকার জ্বালানির দাম বাড়িয়েছে; কিন্তু ব্যয় মেটানোর মতো যথেষ্ট রাজস্ব আয় করতে পারছে না।

২০২৩ অর্থবছরে পাকিস্তান সরকার ব্যাংক থেকে ৩ লাখ ৭০ হাজার কোটি রুপি ঋণ করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই সরকারের ঋণ আগের অর্থবছরের চেয়ে ১ লাখ ৭৮ হাজার কোটি রুপি বেশি।

অর্থবছরের শেষ প্রান্তিকে সরকার সাধারণত বেশি বেশি ঋণ নিয়ে অর্থনীতির চেহারা ভালো দেখাতে চায়।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সরকার রেকর্ড পরিমাণ ঋণ করেছে। এই সময়ে তারা ৫ লাখ ৫০ হাজার কোটি রুপি ঋণ করেছে। আগের বছরের একই সময়ে পাকিস্তান সরকার ঋণ করেছিল ২৯৫ কোটি রুপি।

এভাবে বিপুল হারে ঋণ করার কারণে বিপাকে পড়েছে দেশটির সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে সরকারের পক্ষে অন্যান্য ব্যয় করা কঠিন হয়ে উঠেছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, বাজেটের অর্ধেকের বেশি পরিমাণে অর্থ সরকারকে সুদ পরিশোধে ব্যয় করতে হবে।

সূত্র : দ্য ডনটাইমস অব ইন্ডিয়া 

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit