শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূইয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক পদে কর্মরত ছিলেন।রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের কোড্ডা এলাকায় ঘটা ওই দুর্ঘটনায় একই কার্যালয়ের প্রশিক্ষক জিয়াউর রহমান (৩৮) সহ আরও চারজন আহত হয়। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। 
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, বিকেলে জেলা একটি  সভায় অংশগ্রহণ করে আবুল কালাম আজাদ ভূইয়া। ও প্রশিক্ষক জিয়াউর রহমান আখাউড়ায় যান। সেখান থেকে রাতে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথিমধ্যে কোড্ডায় তিতাস নদীর সেতুর আগে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন সহ পাঁচজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ ভূইয়াকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit