মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

৪৫ টাকা দরে চাল, ৩২ টাকা দরে ধান কিনবে সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : প্রতিবারের মতো এবারও বোরো মৌসুমে ধান ও চাল কিনবে সরকার। ৭ মে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চালু হবে। অভ্যন্তরীণ বাজার থেকে ৩২ টাকা দরে ৫ লাখ টন বোরো ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ হবে।

সব মিলিয়ে আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার।

রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

একই সঙ্গে ৩৪ টাকা দরে ৫০ হাজার টন গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

গত বছর ধানের সংগ্রহমূল্য ছিল ৩০ টাকা ও চালের সংগ্রহ মূল্য ছিল ৪৪ টাকা। ৭ মে থেকে ধান-চাল কেনা শুরু হবে, সংগ্রহ ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকাল শনিবারের হিসাবে, ঢাকার বাজারে এখন এক কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। মাঝারি চাল ৫৫ থেকে ৫৮ এবং সরু চাল জাতভেদে ৬৫ থেকে ৭৬ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক মাস আগের তুলনায় চালের দাম ২ থেকে ৫ শতাংশ বেড়েছে।

দেশে ২০২০ সাল থেকেই চালের দাম বাড়তি। ওই বছরের শুরুতে মোটা চালের কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা। এরপর বিভিন্ন সময় চাল আমদানি হয়েছে, আমদানির জন্য শুল্ক-কর কমানো হয়েছে, বাজারে অভিযান হয়েছে, দাম বেঁধে দেওয়া হয়েছে—কোনো কিছুই দাম কমাতে পারেনি।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৭ এপ্রিল পর্যন্ত দেশে চালের সরকারি মজুত ছিল ৮ লাখ ৭৭ হাজার টনের বেশি। দেশে ধান আবাদের মৌসুম তিনটি—বোরো, আমন ও আউশ। বোরো মৌসুমে প্রায় ২ কোটি টন চাল উৎপাদিত হয়, যা মোট উৎপাদনের ৫০ শতাংশের বেশি।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে ২০২৪-২৫ বিপণন বর্ষে তিন মৌসুম মিলিয়ে ৩ কোটি ৭৮ লাখ টন চাল উৎপাদিত হতে পারে, যা আগের বিপণন বর্ষের চেয়ে ৭ লাখ টন বেশি।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit