শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

গরমকে বশে রাখে মিশরীয় শরবত!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে আরাম আর প্রশান্তির আরেক নাম মিশরীয় শরবত। সভ্যতার ইতিহাসে বুদ্ধির দিক দিয়ে মিশরীয়রা সবার শীর্ষে এগিয়ে ছিলেন। তাই গরমকে বশে আনতে তাদের বিশেষ পানীয়কে কাজে লাগাতে পারেন।

মিশরীয়রা গরমে শীতল ও শরীরকে পানিপূর্ণ রাখতে এক বিশেষ পানীয় তৈরি করতেন। এ পানীয় তৈরি করতে প্রয়োজন হতো সামান্য কিছু উপকরণ। বাড়িতে এ পানীয় তৈরি করতে চাইলে জেনে নিন বিশেষ এ পানীয় বা শরবত তৈরির রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ: মিশরীয় শরবত তৈরি করতে লাগবে ডাটা ছাড়া সবুজ পুদিনা পাতা এক কোপ, গোল মুসাম্বি লেবু রসের জন্য ২ টি, খোসাসহ সবুজ সুগন্ধি কাগজী লেবু কুচি সুগন্ধের জন্য ১টি, খোসা সহ কচি শসার কুচি ২ কাপ, আদা কুচি (১ ইঞ্চি আকারের), মধু ২ চামচ, চিনি ১ টেবিল চামচ, পানি দেড় লিটার, লবণ পরিমাণমতো।
 
যেভাবে তৈরি করবেন: বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে লেবুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কমলার কোষের মতো কেটে নিন। এরপর ব্লেন্ডারে খোসা ছাড়ানো লেবুর কোয়া ও সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন।
 
 
এবার ব্লেন্ডারের ঢাকনা খুলে চেক করে নিন লবণ ও চিনির স্বাদ। পছন্দসই না হলে প্রয়োজনমতো চিনি, লবণ দিয়ে আবারও একবার ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন।
 
ব্লেন্ড হয়ে গেলে স্টিলের একটি ছাকনিতে  সবুজ রংয়ের পানীয়টি ছেঁকে গ্লাসে ঢালুন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠাণ্ডার পরিবর্তে আরও একটু বেশি ঠাণ্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit