শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

নওগাঁর বদলগাছী থেকে পাঁচ লাখ টাকার হোরোইন, নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার মহেশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পরহাট ক্যাম্পের একটি অপাশেন টিম।

শনিবার (২০ এপ্রিল) র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন টিম নওগাঁর বদলগাছী উপজেলার মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে নুর আলম, মিলন হোসেন ও শাকিল হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক মহেশপুর এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার হোরোইন এবং মাদক বিক্রির ২৬ হাজার ৮৩০ টাকা উদ্ধার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী নুর আলম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধৃত আসামী মিলন হোসেন, শাকিল হোসেন ও পলাতক আসামী হাসান আলীর এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গ্রেফতারের পর আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit