রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ

দৌলতপুরে সরকারী জলমহালের দখলদারদের হামলা ও গুলি : আহত ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২২০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী জলমহালের অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ কমপক্ষে ৬ জন। এদের মধ্যে শাহেদ (২০) নামে একজন র্ছরা গুলিতে আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।দৌলতপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোয়ালিয়া এলাকায় ১২.১৮ একরের একটি সরকারী জলমহাল (বিল বোয়ালিয়া বিল) রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা বহু বছর ধরে ওই বিলে অবৈধভাবে মাছ চাষ করে আসছে।

বাংলা ১৪৩১ সালের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসন বিলটি দখলমুক্ত করতে ইজারার সিদ্ধান্ত নেয়। এ লক্ষে দরপত্র আহ্বান করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিলের ইজারা পান বোয়ালিয়া এলাকার বাসিন্দা কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। গত পহেলা বৈশাখ দৌলতপুর উপজেলা নির্বাহী কমকর্তার পক্ষে সার্ভেয়ার আহসানুল হক বিলের দখল বুঝিয়ে দেন শেখ হাফিজ চ্যালেঞ্জ কে। পরে ২ বৈশাখ চ্যালেঞ্জ ও তার সহযোগিরা বিলে মাছের পোনা ছাড়েন।শুক্রবার বিলের পরিচর্যা কাজে যান ছাত্রলীগ সাধারণ সম্পাদক। সেখানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রান্নারও আয়োজন করা হয়। এ সময় বিলের অবৈধ দখলদাররা তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ৩০/৪০ জন লোক হঠাৎ করেই চ্যালেঞ্জ ও তার লোকদের ওপর দেশিও অস্ত্র নিয়ে হামলায় চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, স্থানীয় প্রভাবশালী আব্দুল মতিন ও মহিউদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোয়ালিয়া বিল ভোগ দখল করে আসছিলেন। জেলা প্রশাসন বিলটি ইজারার জন্য দরপত্র আহ্বান করে। তিনি এ দরপত্রে অংশ নিয়ে বিলের ইজারা পান। প্রশাসনের কাছ থেকে বিল বুঝে নেয়ার পর সেখানে মাছের পোনাও ছেড়েছেন তিনি। শুক্রবার ওই বিলের পরিচর্যার কাজে গেলে আব্দুল মতিন ও মহিউদ্দিনের ক্যাডাররা তাদের ওপর হামলা করে। এতে তিনি সহ কমপক্ষে ৬ জন আহত হন। এর মধ্যে তার সহযোগি শাহেদ র্ছরা গুলিতে আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহেদ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার মহিবুল ইসলামের ছেলে।শাহেদের শরীরে র্ছরা গুলি লেগেছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. সুতপা রায়।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বোয়ালিয়া বিলের ইজারাদারের ওপর হামলার ঘটনার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে গুলিশ ঘটনা ঘটেছে কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।দৌলতপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক বলেন, গত পহেলা বৈশাখ বিলের দখল বৈধ ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ দখলদার আব্দুল মতিন ও মহিউদ্দিনকেও ডাকা হয়েছিল। কিন্তু তারা কেউ আসেননি।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ বলেন, অবৈধ দখল মুক্ত করে বিলটি এ বছর ইজারা দেওয়া হয়েছে। সেখানে কেন হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit