সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ফকিরগঞ্জ বাজারে অটো,সিএনজি,মিনি বাস ব্যস্ততম রাস্তা দখল করে দাড়িয়ে থাকা, অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করা,রোগাক্রান্ত গরু-ছাগল বাজারে জবাই করা, দোকানে মূল্য তালিকা না থাকা, মাদক,চোরাচালান , মির্জাপুর ইউনিয়নের আওতাধীন রাস্তার গাছ ছুরি করে বিক্রির অভিযোগ, রাধানগর গ্রামের মৃত হাকিম উদ্দীনের পুত্র জহিরুল ইসলামের অজ্ঞাত রোগে ১টি জার্সি গাভী সহ ৩টি গরুর আকষ্মিক মৃত্যু।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের গাফিলতি, স্বনির্ভর অফিসে রক্ষিত সূর্য্যরে হাসি ক্লিনিকের এম্বুল্যান্স সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর,ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ইউপি চেয়ারম্যান, মোহাম্মদ শাহ, মোজাক্কারুল আলম, আলহাজ¦ দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit