মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। একই সাথে ওই দম্পত্তির ৫ বছর বয়সী ছেলে সন্তানসহ সংঘর্ষে জড়ানো আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। েবুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কে শহরের সাহাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দম্পত্তিরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের আনসার সদস্য এনামুল হক (৪০) ও তাঁর স্ত্রী মোছা. বৃষ্টি খাতুন (৩২)।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ওই দম্পত্তি তাঁদের সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলো। ওই মুহুর্তে বিপরীত দিক থেকে আরেক মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে আসছিলেন। পথে সাহাপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দু‘টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল-বৃষ্টি দম্পত্তি। তবে ভাগ্যক্রমে তাঁদের ৫ বছর বয়সী শিশু সন্তান জুনাইদ ইসলাম বেঁচে যায়।

ওসি আরও বলেন, সংবাদটি পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত জুনাইদ এবং সংঘর্ষে জড়ানো মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু‘টি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit