শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইরান-ইসরাইল সংঘাতে বাংলাদেশ ‘বিকল্প জ্বালানি খুঁজবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও এসে পড়ছে।  ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে, যাতে কোনোভাবে সরবরাহ সংকট না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে সরকার।

ইসরাইল-ইরান সংঘাতে দেশের বাজার কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সংঘাতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। তবে এটি যাতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব না ফেলে, এখন থেকেই বিকল্প বাজার খোঁজা হবে। বৈশ্বিক অস্থিরতা নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ইসরাইলে হামলা চালিয়েছে। এবার ইসরাইল যদি ইরানে পাল্টা আক্রমণ করে, তাহলে অবস্থা আরও সংকটাপন্ন হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে যা যা বিশ্ব রাজনীতিতে ঘটছে, তার কম-বেশি প্রভাব দেশের বাজারেও পড়ছে। তবে সরকার যতটা সম্ভব প্রভাব এড়িয়ে দেশের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

এদিকে, মঙ্গলবার ইসরাইল-ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার (১৬ এপ্রিল) ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯০.৫৮ ডলার। আর মে মাসে সরবরাহ হতে যাওয়া ডব্লিউটিআই ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ঠেকেছে ৮৫.৯০ ডলারে। ইসরাইলে ইরানের হামলার পর গবেষণা সংস্থা ইয়ারদেনি রিসার্চ-এর প্রধান এড ইয়ারদেনি বলেন, সাম্প্রতিক এ সংঘাতের ঘটনায় ফের তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে উঠে যেতে পারে, যেভাবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit