বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

উইজডেনের লিডিং ক্রিকেটারের খেতাব পেলেন কামিন্স ও ব্রান্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : এক যুগ পর অস্ট্রেলিয়ার পুরুষ দলের কেউ উইজডেনের ‘লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড’-এ নাম এলো। তার আগে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটার হিসেবে সবশেষ এটি জিততে পেরেছিলেন ২০১২ সালে মাইকেল ক্লার্ক।

কামিন্সের নেতৃত্বে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। সেই দলকেও নেতৃত্ব দিয়েছেন কামিন্স। এর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখার কাজটি করেছে অস্ট্রেলিয়া, যে সিরিজ শেষ হয়েছে ২-২ এ।

উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ধরে রাখার সাফল্য এসেছে কামিন্সের নেতৃত্ব ধরে। প্রথম টেস্টে এজবাস্টনে তার শেষদিকে করা রানগুলোকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। এরপর ভারতে বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৩ সালে আর কোনো পেসার তার চেয়ে বেশি ৪২ উইকেট সংগ্রহ করতে পারেননি।’
এদিকে ইংলিশ নারী ক্রিকেটার সিভার ব্রান্টের ২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে। উইমেন’স অ্যাশেজে নিজের ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। সেই একাধিক সংস্করণের সিরিজে পরপর দুইটি ওয়ানডে সেঞ্চুরি এসেছে তার হাত ধরে। সেই সাফল্য ধরে রাখেন লঙ্কা সিরিজেও। ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৬৬ বলে সেঞ্চুরি গড়েন। 

এদিকে উইজডেনের ‘ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার্স’ ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার নারী ও পুরুষদের পাঁচ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছেন মিচেল স্টার্ক, উসমান খাজা, অ্যাশ গার্ডনার এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও মার্ক উড। এই সম্মাননা কোন ক্রিকেটার জীবনেই একবারই পেয়ে থাকেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit