বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ইরানের পরবর্তী পরিকল্পনার কথা জানালেন সশস্ত্র বাহিনীর প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাতে এ হামলা চালানো হয়েছে। হামলার পর নিজেদের পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব স্টাফ) মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরানের সবকয়টি লক্ষ্যই পূরণ হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদ বাগেরি। ইসরায়েল পরবর্তীতে প্রতিশোধমূলক হামলা না চালালে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলের কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালায়নি। দেশটিতে হামলায় কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সশস্ত্র বাহিনীর এ কর্মকর্তা বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার ঘটনায় ওই ঘাঁটি জড়িত। এ ছাড়া নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ ঘাাঁটি থেকেই ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ইরানের হামলায় ইসরায়েলের এ ঘাঁটি দুটিই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবারের হামলার চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাতে তেহরান সক্ষম বলেও দাবি করেন তিনি।

এদিকে, ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধাকালীন মন্ত্রিসভা। যদিও সেই হামলা কখন এবং কোন মাত্রায় হবে তা নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। স্থানীয় সময় রবিবার বিকালে ইসরায়েলের পাঁচ সদস্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। 

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সাংঘর্ষিক অবস্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। ইরান এরই মধ্যে ইসরায়েলের পাল্টা হামলার মতো বাড়াবাড়ি নিয়ে সতর্ক করেছে। 

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit