বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের দুটি যুদ্ধ জাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, ধীরগতির জাহাজটি নির্ধারিত সময়ের দুদিন পর ২২ এপ্রিল গন্তব্যে পৌঁছাবে। 

২৩ জন বাংলাদেশি নাবিকের ২১ জনই জাহাজে অবস্থান করে চট্টগ্রামে ফিরতে চান। বাকি দুজন দুবাই থেকে দেশে ফিরবেন। 

৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়া উপকূলের জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর এক মাস দুইদিন পর জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে কয়লা খালাসের জন্য যাচ্ছে গন্তব্যে। 

মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের চট্টগ্রাম কার্যালয়ে থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জাহাজের গতিবিধি।

এসআর শিপিং টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মেরাজ আহমদ জাহেদি বলেন, “জাহাজ অলরেডি মুভমেন্টে আছে। এখান থেকে আরব আমিরাতের দিকে যাবে।”

২৩ জন নাবিকের ২১ জন মালিক পক্ষকে জানিয়েছেন, জাহাজ নিয়েই তারা দেশে ফিরতে চান। 

এসআর শিপিং সিইও মোহাম্মদ মেহেরুল করিম বলেন, “কালকে যে আমার জাহাজ ধরা পড়বেনা তার কোনো গ্যারান্টি নাই। আবার ধরতে পারে তারা।”

সোমালিয়া এলাকায় জাহাজ চালিয়েছেন এমন একজন সাবেক ক্যাপ্টেন জানালেন তার অভিজ্ঞতা। 

ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, “সোমালিয়া জলদস্যুদের এই বর্ডার দিয়ে বেশ কয়েকবার পাস করি এবং একেকবার তারা আমাদেরকে চেজ করতে চেয়েছিল। কিন্তু তারা সুবিধা করতে পারেনি।”

কেএসআরএম গ্রুপ শিপ ব্রেকিং, রড, সিমেন্ট ও জাহাজ ব্যবসায় বছরে লেনদেন করে প্রায় ৭ হাজার কোটি টাকা। 

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit