রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে বাংলা নববর্ষ পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহীর আয়োজনে দু‘দিন ব্যাপি কৃষক মেলা, উপজেলা প্রশাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি‘র আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। রোববার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্গাপুর সার্কেল এর এএসপি মো. আক্কাস আলী সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাডেমি, সিপিবি উপজেলা শাখা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অপরদিকে রোববার বিকেলে স্থানীয় এমপি‘র নেতৃত্বে সর্বস্তরের অংশগ্রহনে এক মঙ্গল শোভাযাত্রা শেষে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ২দিন ব্যপি কৃষক আনন্দ মেলার উদ্বোধন করেন এমপি মোশতাক আহমেদ রুহী। আলোচনা সভায় অন্যদের মধ্যে, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। কৃষক মেলায় গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি, সুকুমার বাউল, ঐশি, লায়লা এবং আভাস ব্যান্ডের তুহিন।

এমপি রুহী বলেন, নেত্রকোনা – ১ আসনকে অসাম্প্রদায়িক চেতনা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ আসনের জনগন আমাকে বড় আশা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। আমি ক্রমান্বয়ে জনগনের সকল আশা পুরণ করবো ইনশাআল্লাহ্। অত্র এলাকার সাধারণ কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করার স্বপ্ন আমার দীর্ঘদিনের। একজন সংস্কৃতিসেবী কিশোর, কখনোই মাদক হাতে নিতে পারেনা, কিশোর গ্যাং এর সদস্য হতে পারেনা। এলাকার যুবক ও কিশোরদের বিনোদন এবং বাঙ্গালীর আদি কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে আমার এই ক্ষুদ্র আয়োজন। অপার সম্ভাবনাময় অঞ্চল দুর্গাপুর-কলমাকান্দার বিভিন্ন কাজ নিয়ে আমার অনেক চমক ও পরিকল্পনা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেনো আপনাদের দেয়া ভোটের মুল্যায়ন করতে পারি। জয়বাংলা – জয়বঙ্গবন্ধু।

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit