বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

লজ্জার রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্লেন ম্যাক্সওয়েলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ফিরতে হয় সাজ ঘরে। শ্রেয়াস গোপালের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটির বাঁক বুঝতে ভুল করেছিলেন ম্যাক্সওয়েল। 

লেগ সাইডে ফ্লিক করতে গেলে বল সামান্য ভেতরে ঢুকে আঘাত করায় পড়তে হয় এলবিডব্লুর ফাঁদে।

এদিন ম্যাক্সওয়েল থেমেছে ৪ বলে ০ রানে। এবারের আইপিএলে নিয়ে ৬ ইনিংসের মধ্যে তৃতীয় শূন্য! আর তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান। আইপিএলে ম্যাক্সওয়েলের ‘ডাক’ ইনিংস হলো ১৭টি। এটিই সর্বোচ্চ, আর কেউ এর বেশিবার শূন্য রানে আউট হননি। 

তবে ১৭ শূন্যে আরও দুজনকে পাশে পাচ্ছেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরু সতীর্থ দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মা-এ দুজনও আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন।

তবে ওই দুই জনের থেকেও একটা বিষয়ে এগিয়ে ম্যাক্সওয়েল। ১৭ ম্যাচে শূন্য রানে আউট হতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে তারই। ১২৬ ইনিংসেই ১৭ বার শূন্যের দেখা পেয়েছেন ম্যাক্সওয়েল। ১৭ শূন্যধারী কার্তিকের ইনিংস সংখ্যা ঠিক এক শটি বেশি-২২৬। আর রোহিতের মোট ইনিংস ২৪২টি।
 

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit