মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নাসিরনগরে লাইব্রেরিতে বই পড়ে পুরস্কার পেলো নয় শিক্ষার্থী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাইব্রেরিতে এসে বই পড়ায় নয় শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলো, বালিকা বিভাগে ১ম হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী হাফছা বেগম ও সুমাইয়া আফরিন এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া বুশরা।

২য় হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ও ৩য় হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী সৃষ্টি রায়। বালক বিভাগে ১ম হওয়া যৌথভাবে নবম শ্রেণির শিক্ষার্থী স্নেহাল গোপ পান্না ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তন্ময় সরকার, ২য় হওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক রায়, ৩য় হওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী গগনদীপ কুন্ডু।

নাসিরনগরের ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের অনেক উপজেলায় পাবলিক লাইব্রেরি নেই। নাসিরনগরবাসীর সৌভাগ্য যে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। আমি নাসিরনগর উপজেলায় যোগদানের পর উপজেলা প্রশাসন পরিচালিত পাবলিক লাইব্রেরি ভিজিট করতে গিয়ে দেখি প্রতিদিন দুই থেকে তিনজন পাঠক লাইব্রেরিতে আসেন। এরপর এটি সংস্কার ও পাঠক বাড়ানোর উদ্যোগ নেই।’

তিনি আরো বলেন, ‘যে কোন প্রনোদণা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে- এই চিন্তা থেকে ফেব্রুয়ারি মাসে আয়োজিত অমর একুশে বই মেলায় আমি ঘোষণা দিয়েছিলাম, পাবলিক লাইব্রেরিতে যারা সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়বেন, তারা আমার পক্ষ থেকে পুরস্কার পাবেন। সেই ঘোষণা অনুযায়ি দ্বিতীয়বারের মতো পুরস্কার দেওয়া হলো।’

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit