বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম

আল আকসা মসজিদে কেমন ছিল এবারের ঈদ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাধা উপেক্ষা করেই পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসেন হাজার হাজার ফিলিস্তিনি। নামাজ শেষে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।

চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এ বছর আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এছাড়া, চোখে পড়েনি উৎসবের আমেজও।নামাজ পড়তে আসা এক মুসল্লি বলেন,গাজায় যে নারকীয় তাণ্ডব চলছে এতে ফিলিস্তিনি হোক বা মুসলিম কারো জন্যই ঈদ আসলে নেই। এরপরও যে আল আকসায় এত মানুষ ঈদের নামাজ আদায় করতে এসেছে দেখে ভালো লাগছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, আল আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ঢোকার পথে বিভিন্ন জায়গায় চেক পোস্ট তৈরি করে ইসরাইলি বাহিনী। আইডি ছাড়া কাউকে ঢোকার অনুমতি দেয়া হয়নি। এমনকি ৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের শুধুমাত্র প্রবেশের অনুমতি দেয় দখলদাররা। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের অন্যতম পবিত্র স্থান। এবার রমজানে নামাজ পড়তে ফিলিস্তিনিদেরকে এই মসজিদে ঢুকতে বাধা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও।

 

এদিকে ইসরাইলি হামলায় বিধ্বস্ত মসজিদের সামনেই ঈদের নামাজ আদায় করে ঈদুল ফিতর উদযাপন করেছেন গাজার বাসিন্দারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরও ঈদের দিনে সবাই মিলে আনন্দ করেছেন যারা, তাদের অনেকেই হয়তো ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন। যারা বেঁচে আছেন তাদের অনেকেই ইসরাইলের বর্বরতায় হাত পা হারিয়েছেন। ঈদের নামাজে সামিল হন তারাও।
 
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিরা বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে ফিলিস্তিনিদের ঈদের নামাজের ছবি সামনে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৫

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit