বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম

জিবুতি উপকূলে নৌকা ডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ৩৮ অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক এক্স বার্তায় সংস্থাটি জানায়, এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। তাছাড়া উদ্ধার হওয়া ২২ জনকে সহযোগিতা করছে সংস্থার সদস্যরা।

আইওএম জানিয়েছে, ২০১৪ সালের পর পূর্বাঞ্চলীয় ওই পথে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

এর আগে রোববার তিউনিশিয়ার উপকূল থেকে ১৩ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। উপকূলের কাছে ভূমধ্যসাগরে বেশ কয়েকটি অভিযান চালিয়ে এসব লাশ উদ্ধার করা হয়।

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অভিবাসনপ্রত্যাশীদের হতাহতের ঘটনা নতুন নয়।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, গ্রীষ্ম শুরুর এ সময়ে সাগরে অনুকূল পরিস্থিতির সুযোগে ইউরোপ মুখে যাত্রা করা নৌকার সংখ্যা বাড়ছে।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৪/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit