বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

বাতাসে দুর্গন্ধে ডোবায় মিলল মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের (৫২) পরিচয় জানাতে পারেনি।সোমবার ( ৮এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়।  
এসআই মো.আব্দুস সামাদ মল্লিক আরও বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। প্রাথমিক ভাকে নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ আছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।   

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit