শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ইফতারে ভারি খাবারের সঙ্গে থাকুক শাহী বোরহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ইফতারে আমরা অনেকে ভারি ও মুখোরোচক খাবার খাই। এতে অনেক সময় বদহজম হয়। তাই খাওয়া শেষে বোরহানির গ্লাসে চুমুক দিতে পারেন। ঘরেই বানিয়ে নিন টক-মিষ্টি-ঝাল স্বাদের শাহী বোরহানি। 
আসুন জেনে নিই শাহী বোরহানি বানানোর উপায়-  

আধা কাপ পানির সঙ্গে ৪ টেবিল চামচ পুদিনা পাতা, ১ টেবিল চামচ ধনেপাতা, কয়েকটি কাঁচামরিচ, ২ টেবিল চামচ চিনি, সামান্য লবণ ও আধা চা চামচ ছেঁচে নেওয়া আদা ব্লেন্ড করে নিন। 

একটু সময় নিয়ে ব্লেন্ড মিহি করে ব্লেন্ড করবেন। এরপর আড়াই কাপ টক দই, ১ চা চামচ বিট লবণ, ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ টালা ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ টালা জিরার গুঁড়া ও ১ চা চামচ সরিষা বাটা দিয়ে আবার ব্লেন্ড করুন। 

ভালো করে সব মিশে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করুন দারুণ স্বাদের বোরহানি। এই বোরহানি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit