বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

সিলেট জেলা স্টেডিয়ামে অসহায় দরিদ্র গণমানুষের সাথে ইফতার করলেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৪২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অসহায় দরিদ্র, গরীব-দু:খী খেটে খাওয়া শ্রমজীবী ও গণমানুষের ইফতার করলেন সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম।

সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মাস রমজান। দীর্ঘ এগারো মাসে অন্তরে যে মরীচিকা সৃষ্টি হয় তা দুর করতে রমজান মাসের আগমন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী বিপুল মানুষের ইফতারের আয়োজন দেশ বিদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং মাহি উদ্দিন সেলিমের মহৎ আয়োজনে অনুপ্রাণিত হয়ে দেশের বিত্তশালীরা এগিয়ে এলে গরীব, দুস্থ ও অসহায়দের মুখে হাসি ফুটবে। গরীবদের যারা ভালোবাসে আল্লাহ্তায়ালা তাদের ভালোবাসেন। সমাজের সকল বিত্তবানরা এরকম মহতী উদ্যোগের এগিয়ে আসার আহবান জানান।বৃহস্পতিবার (৫ এপ্রিল) ২৫ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী গণইফতার মাহফিলের পূর্বে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ, এএসপি বায়েজিদ বিন মনসুর, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, যুগ্ম সম্পাদক হাসিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তাফা ফরিদুল হোসেন কোরেশী (ফরহাদ কোরেশী), বাংলাদেশ মহিলা ক্রিকেটের সহকারী কোচ একেএম মাহমুদ ইমন,সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আক্কাস উদ্দিন আক্কাই, মাহি উদ্দিন রাসেল, রাফাত মালিক রাফি, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহকারী অফিস সেক্রেটারী সুজিত রায়, রিয়াজ উদ্দিন হেলাল, জয়দীপ দাস সুজক প্রমুখ।

বিশ্বের মুসলিম জাহানের হেদায়াত কামনা করে দোয়া পরিচালনা করেন রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম।এসময় ইফতার মাহফিলে রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit