রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

স্বামীর কাছে পরকীয়া প্রেমিককে রাখার আবদার স্ত্রীর, অতঃপর…

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গৃহবধূর দীর্ঘ সাত বছরের পরকীয়া সম্পর্ক। সেই সম্পর্কের কথা জেনে ফেলে স্বামী। এর পর স্বামীর কাছে অপ্রত্যাশিত এক আবদার করে বসে স্ত্রী। পরকীয় প্রেমিককেও তাদের সঙ্গে রাখার প্রস্তাব দেন স্ত্রী। কিন্তু স্বামী এ প্রস্তাবে রাজি না হওয়ায় রাগে বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওপরে উঠেন ওই নারী। 

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৩৪ বছরের ওই নারী বর্তমানে তিন সন্তানের মা। গত সাত বছর ধরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তার। এ বিষয়ে তার স্বামী কিছুই জানতেন না। সম্প্রতি স্বামী তাদের ওই সম্পর্কের কথা জেনে ফেলেন। এর পরই শুরু হয় ঝগড়া। অভিযোগ ওঠে, ওই নারী তার প্রেমিককেও তাদের সংসারে গ্রহণ করার দাবি জানান। তাতে সংসারের আর্থিক হাল আরও মজবুত হবে বলে যুক্তি দেন তিনি। নারীর এই আবদার মেনে নিতে পারেননি তার স্বামী। এ নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া চরমে পৌঁছায়।

এ ঘটনার পরই স্বামীর ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। এর পর বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি বেয়ে উঠতে শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরে খবর দেওয়া হয় এলাকার বিদ্যুতের অফিসে। সেখান থেকে কর্মকর্তারা এসে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই নারীকে প্রাণে বাঁচায়।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit