রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ ইব্রাহিম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সোমবার (০১ এপ্রিল) রাতে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোঃ ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

স্কুলছাত্রীর বাবা জানান, তিনি কাজে বাহিরে ছিলেন। বিকেলের দিকে তাঁর স্ত্রী বাড়ীর পাশের ক্ষেত থেকে ছাগল আনার জন্য যান। সে-সময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত ইব্রাহিম বাড়িতে ঢুকে মেয়ে (১৪) কে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে তার মা ক্ষেত থেকে দৌড়ে বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তিতে আমি বাড়ি ফিরে আমার মেয়ে ও আমার স্ত্রীর কাছে ঘটনা শুনে, এলাকার লোকজনদের জানিয়ে তারপর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, রাতেই ঘটনাস্থল গেলে এর সত্যতা মিলেছে। ভিকটিম ও তার বাবা থানায় এসে অভিযোগ দায়ের করার পরপরই মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit