মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

রানপাহাড়ে শ্রীলঙ্কা, দুশ্চিন্তায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৭৮ রান অলআউট হয় বাংলাদেশ। ৩৫৩ রানের বিশাল লিড পাওয়া শ্রীলঙ্কা ফলো-অন করতে বলবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে লঙ্কানরা সে পথে হাঁটেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিডটাকে আরও বড় করে নিচ্ছে তারা। তৃতীয় দিন শেষে তাদের লিড দাঁড়িয়েছে ৪৫৫ রান।

চট্টগ্রামে দিনের শুরুটা বাংলাদেশের মন্দ হয়নি। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে রানের চাকা সচল রেখেছিলেন জাকির হাসান এবং নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। এই সময়ে ফিফটিও ছোঁয়া হয়ে যায় জাকিরের। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঠিক আগেই একটা ধস নামে। ৯৬ থেকে ১০৫-এই ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৫৪ রান করে বিশ্ব ফার্নান্দোর আগ্রাসী ইনসুইংয়ে স্টাম্প বাঁচাতে ব্যর্থ হন জাকির। টেস্টে বাজে ফর্মের ধারা অব্যাহত রেখে শান্ত ফেরেন ১ রানে। ঠাণ্ডা মাথায় ইনিংস গড়তে থাকা তাইজুলও (২২) বিশ্ব ফার্নান্দোর বলেই বোল্ড হন।

বাংলাদেশকে ফলো-অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য কিছুটা বিপদেই পড়েছিল শ্রীলঙ্কা। হাসান মাহমুদের পেস তোপে একশ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে লিড বেড়েছে যথেষ্ট। ৩৫৩ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে করা ১০২ রান যোগ হয়ে লিড ফুলেফেঁপে উঠেছে। হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে চাপে রেখেছেন। তবে লিড এখন যে পর্যায়ে তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দুর্দশার পরও টেস্টে এখন ভালোভাবেই চালকের আসনে লঙ্কানরা।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit