বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের সাজা স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতি বিরোধী বিশেষ আদালত ইমরান খান ও বুশরা বিবিকে তোশাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের দুজনকে আলাদাভাবে ৭৯ কোটি পাকিস্তানি রুপি জরিমানা ও ১০ বছরের জন্য যেকোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করা হয়।

এর একদিন পর তাদের বিয়ে ‌‌‘অবৈধ’ ঘোষণা করে দুজনের সাত বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক, বিচারপতি মিয়া গুলহাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোশাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে এই নির্দেশ দেন।

আদালতে ইমরান খানের আপিলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আলী জাফর। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ পারভেজ। তবে শুনানির সময় সেখানে ইমরান খান বা বুশরা বিবি উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি। 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit