বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মার্টিনেজও ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে খেলতে চান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমানে ফিফা র্যা ঙ্কিংয়ের ৫৪তম দল কোস্টারিকা, এই দল থেকে সৌদি আরব এগিয়ে। অপরদিকে এল সালভাদর ৮১তম দল। এই দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ১ নম্বরে থাকা আর্জেন্টিনা। আর ৩ নম্বরে থাকা ইংল্যান্ড ও ৮ নম্বরে থাকা স্পেনের বিপক্ষে খেলেছে ৫ নম্বরে থাকা ব্রাজিল। 

এই বিষয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, ‘বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো হতো। আমাদের উচিত ছিল ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের বিপক্ষে খেলা।’

তবে এল সালভাদর ও কোস্টারিকাকে ছোট করে দেখছেন না কাতার বিশ্বকাপজয়ী। মার্টিনেজ বলেছেন, ‘তাদের ছোট করে দেখছি না। আসলে মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই খেলতে হয়েছে। আমরা কোনো ম্যাচকে হালকাভাবে নিয়ে খেলি না।’

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit