শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ি; নিহত ৪, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। ওই জেলার জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি তিস্তা পাড়ের এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

রবিবার বিকালে ঝড়ের দাপটে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে পড়েছে একাধিক গাছ বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত অন্তত দুই শতাধিক কাঁচা বাড়ি। প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে ৪ জনের, আহতের সংখ্যা অর্ধশতাধিক। 

জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রথম দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও তা খুব বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। বিকালে আচমকা ভয়ঙ্কর কালবৈশাখী আঘাত হানে। বিকাল ৩টা থেকে মাত্র আধা ঘণ্টার জন্য এই ঝড় স্থায়ী হয়। তাতেই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার বাড়িঘর। ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই হাজার মানুষ। সব থেকে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকা। ক্ষতিগ্রস্ত গ্রামে উদ্ধার কাজে নামানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে। 

আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়নাগুড়ি ব্লক হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দেখতে সন্ধ্যায় হাসপাতালে ছুটে গেছেন জলপাইগুড়ির বাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীরা। 

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

সূত্রে খবর, আজ রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit