সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ গতকাল বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও পথসভা করেছেন। তিনি মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন বাজরে ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ, পাথরা দাসপাড়ায় উঠান বৈধক, কালীচরণপুরে মতবিনিময় ও দেউলী দাসপাড়ায় পথসভা করেন। ওই সকল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সামিদ হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, যুবলীগনেতা সবুজ হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit