সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

অধ্যাপক ডক্টর জিয়া রহমানের শারীরিক মৃত্যু হলেও কর্মে এবং স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪০২ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ডক্টর জিয়া রহমানের শারীরিক মৃত্যু হলেও কর্মে এবং স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে। তাঁর অকাল প্রয়াণ সকলের কাছেই ছিলো অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। আজ ৩০ মার্চ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়েরমুজাফফার আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান-এর মৃত্যুতে ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল । ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপিকা শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি)’র সদস্য  এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বক্তব্য রাখেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রয়াত অধ্যাপক ড. জিয়া রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “তাঁর অকাল প্রয়াণ সকলের কাছেই ছিলো অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই গুণী শিক্ষক ছিলেন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ”। 

উপাচার্য আরও বলেন, “অধ্যাপক ড. জিয়া রহমান সমাজের অপরাধ বিষয়ে ও নির্মূলে অনেক গবেষণা করেছেন এবং অপরাধের প্রতি সমাজের প্রতিক্রিয়া নিয়ে তাঁর সুচিন্তিত বিশ্লেষণ ও মতামত বিভিন্ন সেমিনার, সভায় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”। 

এই শিক্ষকের অকাল মৃত্যুতে সমাজ, রাষ্ট্র ও দেশের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি)’র সদস্য  এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বলেন,”বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ডক্টর জিয়া রহমানের শারীরিক মৃত্যু হলেও কর্মে এবং স্মৃতিতে  তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে”।

উপস্থিত বক্তারা আরো বলেন, “সমাজ বিজ্ঞান বিশেষ করে অপরাধ বিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় অধ্যাপক জিয়া রহমানের অসাধারণ অবদান রয়েছে। এই গুণী শিক্ষক বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের হৃদয়ে অবস্থান করে নিয়েছিলেন”। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতি, একাডেমিক কাউন্সিল, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সেস সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির বোর্ড ডিরেক্টর হিসেবে অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন বলে বক্তারা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম , ঢাবির টেলিভিশন, ফিল্ম এন্ড  ফটোগ্রাফি বিভাগের প্রভাষক সৈয়দ শাহজাদা আল করিম , বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। উল্লেখ্য যে, গত ২৩ মার্চ ভোর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডক্টর জিয়া রহমান মারা যান।

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit