মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

হাসানের দ্বিতীয় শিকার ম্যাথুস, শ্রীলংকা হারাল ৪ উইকেট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ৭১ বলে দুই চার আর এক ছক্কায় ২৩ রান করে দলীয় ২৮৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন।

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন কুশাল মেন্ডিস। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে তাকে আর মাত্র ৭ রান করতে হতো। মাত্র ৭ রানের জন্য ১০ম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন না শ্রীলংকান এই তারকা ব্যাটসম্যান। 

কুশাল মেন্ডিস মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৫০ বল মোকাবেলা করে ১১টি চার আর একটি ছক্কার সাহায্যে ৯৩ রান করে ফেরেন।

তার আগে শ্রীলংকার সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তিনি ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১২৯ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮৬ রান করে ফেরেন ওপেনার করুনারত্নে।

১০৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে ফেরেন আরেক ওপেনার নিশান মাদুশঙ্কা। তিনি রান আউট হয়ে ফেরেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ৮১ ওভারের খেলা শেষে ২৮৯ রান। ২৮ ও ১ রানে ব্যাট করছেন সাবেক ও বর্তমান অধিনায়ক দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা।

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit