মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৬০ Time View
গাজী মো. গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে কাজী জিয়াউল হাসান ফুয়াদ (৪২) হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে।এর আগে গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে বাড়িসংলগ্ন চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুয়াদকে হত্যা করে।এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল কাজী ৮ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন।

 নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit