বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঝটিকা অভিযানে পরিচালনা করে মাদক উদ্ধার করা হয়েছে।আসামি সুভাষ মল্লিক (৪৮) পিতা:-মৃত- সুকুমার মল্লিক, গ্রাম- সাতবর্গ, ইউপি বুধন্তি, থানা:- বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া শুক্রবার ২৯ মার্চ বিকাল প্রায় ৪ টায় উপজেলার বুধন্তি ইউনিয়নের ৯ নং সাতবর্গ বাসস্ট্যান্ডের পূর্ব দিকে মনতলা – সাতবর্গ রাস্তায় মল্লিক সাউন্ড সিস্টেম দোকানে ইসলামপুর ফাঁড়ির এসআই আক্কাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ১৫৯৫ টাকা এবং ইয়াবা সেবনের এক রুল ফুয়েল পেপার উদ্ধার করে ও সুভাষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, সুভাষ মল্লিকের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে সে একজন মাদক ব্যবসায়ী, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/সকাল ১১:০৬