শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৯ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরাইলি সেনাদের মুক্ত করা প্রসঙ্গে তাদের স্বজনের এ কথা জানিয়েছেন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী্বরলেন,

একমাত্র সামরিক চাপই তাদের (হামাসের হাতে বন্দী) মুক্তি নিশ্চিত করবে এবং সেনাবাহিনী রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন,আমরা গাজা উপত্যকার উত্তরাঞ্চল এবং খান ইউনিস জয় করেছি। এবার দক্ষিণের রাফা শহরের স্থল অভিযান শুরু হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের কাছে আর দেরি না করে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে ইসরাইলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (২৮ মার্চ) আইসিজের বিচারকেরা সর্বসম্মতিক্রমে এ নির্দেশ দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আইসিজের বিচারকেরা বলেছেন, গাজার ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবনযাপন করছেন। সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক এই আদালতের পর্যবেক্ষণ হলো-গাজার ফিলিস্তিনিরা আর দুর্ভিক্ষের ঝুঁকিতে নেই, বরং এরইমধ্যে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

আদেশে আরও বলা হয়, ইসরাইলকে অবশ্যই গাজাজুড়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও বিদ্যুতের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবাসহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত।
কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit