সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন

থাইল্যান্ডে বৈধ হচ্ছে সমলিঙ্গ বিয়ে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর মধ্যদিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিয়ের বৈধতা দেয়ার পথে এক ধাপ এগিয়ে গেলো থাইল্যান্ড। যদিও বিলটি আইনে পরিণত হতে এখনও উচ্চকক্ষ সেনেটে অনুমোদন ও রাজকীয় অনুমোদনের প্রয়োজন পড়বে। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদই প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে আইনটি পাস হয়ে যাবে।

 
বিবিসি জানিয়েছে, বুধবার থাইল্যান্ডের প্রতিনিধি পরিষদে ৪১৫ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন এবং বিলটির পক্ষে ৪০০ ভোট পড়ে। ওই বিলে বিবাহকে একজন নারী ও একজন পুরুষের মধ্যে বন্ধনের পরিবর্তে দুইজন মানুষের মধ্যে বন্ধন বলে বর্ণনা করা হয়।

বিলে আরও বলা হয়, নারী ও পুরুষের মতো ‘এলজিবিটিকিউ প্লাস’ জুটিদের বিয়ে সংক্রান্ত কর রেয়াতে সমান অধিকার, তারা সম্পত্তির উত্তরাধিকারী হতে এবং অক্ষম অংশীদারদের জন্য চিকিৎসার সম্মতি দিতে পারবে।

 
এর আগেও থাইল্যান্ডে সমলিঙ্গ জুটিতে বিয়ের আইনি বৈধতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই সেসব উদ্যোগ ব্যর্থ হয়।
 
সমলিঙ্গে বৈধতা দেয়ার পক্ষে নাগরিকদের মতামত জানতে গত বছর থাইল্যান্ডে সরকারিভাবে দেশজুড়ে একটি জরিপ পরিচালিত হয় বলে জানায় বিবিসি। জরিপে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট বৈধতা দেয়ার পক্ষে পড়ে।

গত বছর থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল থেকে নির্বাচনী প্রচারের সময় সমলিঙ্গ জুটিদের স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। প্রধানমন্ত্রী স্রেতা থাভিসিনও এর পক্ষে নিজের সমর্থন নিয়ে সব সময় সরব থেকেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit