বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

আম্পায়ারদের এলিট প্যানেলে বাংলাদেশের সৈকত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিবার্ষিক পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার পর সৈকতকে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করেছে তারা।

সেই বাছাই প্রক্রিয়ার প্যানেলে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার, অবসরে যাওয়া নিউজিল্যান্ডের আম্পায়ার টনি হিল ও স্থানাপন্ন বিশেষজ্ঞ পরামর্শক মাইক রাইলি।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হিসেবে কাজ করছেন সৈকত। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে তার অভিষেক হয় ২০১০ সালে। মিরপুরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের সাইমন টফেলের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এখন পর্যন্ত ছেলেদের ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন। এছাড়াও মেয়েদের ১৩ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা গেছে তাকে।

মেয়েদের ২০১৭ ও ২০২১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ছেলেদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন সৈকত। পারফরম্যান্সের ধারাবাহিকতায় এলিট প্যানেলে সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত ৪৭ বছর বয়সী এই আম্পায়ার। তিনি বলেন, ‘আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়াটা বেশ সম্মানের। নিজের দেশের প্রথম হিসেবে এই প্যানেলে যুক্ত হওয়াটা আরও স্পেশাল।

আমার ওপর যে আস্থা দেখানো হয়েছে তার সুবিচার করতে মুখিয়ে আছি। বছরের পর বছর ধরে কিছু অভিজ্ঞতা জমা হয়েছে এবং আমি আরও চ্যালেঞ্জিং দায়িত্বের জন্য প্রস্তুত। আমার পাশে থাকার জন্য আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ।  আমাকে সবধরনের সাহায্য ও পথ প্রদর্শন করার জন্য বাকি সহকর্মীদেরও ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবার ও বন্ধু-বান্ধবদের, যারা আমার পাশে থেকে আমাকে সমর্থন করেছে। ‘

সৈকতকে নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস বলেন, ‘আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হওয়ার জন্য শরফুদ্দৌলাকে (সৈকত) অভিনন্দন এবং বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এই প্যানেলে নির্বাচিত হওয়ার অর্জনকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক ম্যাচ ও আইসিসি টুর্নামেন্টগুলোতে অনেক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের প্রাপ্য স্বীকৃতি এটি। ‘

এদিকে আগামী মৌসুমের জন্য এলিট প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়নি ক্রিস ব্রডের নাম। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার ২০০৩ সাল থেকে এলিট প্যানেলে যুক্ত ছিলেন। ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে ও ১৩৫ টি-টোয়েন্টির পাশাপাশি চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

এলিট প্যানেলের আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবোরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফের (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন ( ওয়েস্ট ইন্ডিজ)।

এলিট প্যানেলের ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ), জাভাগাল শ্রীনাথ (ভারত)।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit