বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

আমার সব স্বপ্ন পূরণ হয়েছে: মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সকল শিরোপা জেতার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। আক্ষেপ ছিল একটাই- জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জিততে না পারা। সেটাও ঘুচে গেছে ২০২২ বিশ্বকাপে। এছাড়া ব্যক্তিগত অসংখ্য অর্জন তো আছেই। সবমিলিয়ে ফুটবল ক্যারিয়ারের সব স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টাইন খুদে জাদুকরের। 

‘বিগ টাইমস’ নামের এক পডকাস্টে অংশ নিয়ে অবসর ভাবনা ও বার্সেলোনা ছাড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি। কবে অবসর নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি, যখন অনুভব করব যে আর পারফর্ম করতে পারছি না এবং খেলাটাকে আর উপভোগ করছি না কিংবা সতীর্থদের সহায়তা করতে পারছি না; তখন আমি থামবো।’

‘আমি নিজেই নিজের সমালোচক। আমি জানি আমি কখন ভালো, কখন খারাপ; কখন ভালো খেলছি এবং কখন খারাপ খেলছি। যখন আমি বুঝতে পারব যে সেই (অবসর নেওয়ার) পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে, আমি বয়সের কথা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেবো। যদি ভালো অনুভব করি, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে যাবে; কারণ আমি এটা পছন্দ করি এবং কীভাবে করতে হবে জানি।’

ক্যারিয়ার থেকে খুব বেশি কিছু আর চাওয়ার নেই মেসির। এত এত অর্জনের জন্য নিজেকে সৌভাগ্যবান ভাবেন বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি বলেন, ‘সব স্বপ্ন পূরণ হওয়ায় খেলোয়াড়ি দিক থেকে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি এবং সত্যি হলো, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার। ঈশ্বরকে অনেক ধন্যবাদ; তিনি আমাকে পেশাগত এবং ব্যক্তিগত, দুই ভাবেই সবকিছু দিয়েছেন। ঈশ্বর আমাকে এতদিন যা দিয়েছেন সব উপভোগ করেছি, যা আসলে অনেক বেশি।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৪/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit